চট্টগ্রাম ব্যুরো

ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৭ ঘণ্টা বন্ধের পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে সব ধরনের ফ্লাইট ও কার্যক্রম চালু করা হয়েছে।
এর আগে গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে বিমান ওঠানামাসহ ও সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে ৯ নম্বর মহাবিপদ সংকেত রাখায় ফ্লাইট চলাচল বন্ধের সময় ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এ বিমানবন্দরের কার্যক্রম। তবে চট্টগ্রামে ৯ নম্বর বিপদ সংকেত অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার কারণে এই সময়সীমা বাড়িয়ে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ফ্লাইট ও সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ ভোর ৫টা থেকে বিমানবন্দরের যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য, ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন ও প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান
৫ ঘণ্টা আগে
আগামীকাল (শনিবার, ১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ (শুক্রবার, ১০ জুলাই) এক বাণীতে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের সুনির্দিষ্ট উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০১ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে
৬ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই জাদুঘর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শিগগিরই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে