ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছয়টি দাবি জানিয়ে মেট্রো রেলে কর্মবিরতির ডাক দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উত্তরায় অবস্থিত মেট্রো রেলের ডিপোতে এক মানববন্ধনে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।

দাবিগুলো হলো বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ১-৯ম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২.৩ গুণ হারে এবং ১০-২০তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২ গুণ হারে প্রদান করা হচ্ছে, যা পরিবর্তন করে বৈষম্যহীন বেতন কাঠামো, অর্থাৎ সব গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে; অন্যান্য সব সরকারি মালিকানাধীন কম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সঙ্গে সমন্বয় করে পদোন্নতি ব্যবস্থা চালুকরাসহ সব ধরনের ভাতাসংবলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে।

শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সরকারি মালিকানাধীন কম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ী করতে হবে; স্টেশন, ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহনব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে এবং সর্বোপরি কর্ম ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।

বৃহস্পতিবার এসব দাবিসংবলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন মেট্রো রেলের কর্মচারীরা। ৭৪ জনের স্বাক্ষরসংবলিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত শতাধিক কর্মচারী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৩ সালে কম্পানি গঠন হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের সার্ভিস রুলস প্রণয়ন করা হয়নি।

সার্ভিস রুলস প্রণয়ন না করায় প্রতিটি কর্মচারী বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, "নতুন বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।"

২ ঘণ্টা আগে

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

২ ঘণ্টা আগে

নির্দেশনা না মানলে বন্ধ হবে বেসরকারি হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

৩ ঘণ্টা আগে

সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্সের চিঠি

এই সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷

৩ ঘণ্টা আগে