এক বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি আমিনুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার (৮ মার্চ) সাবেক এমডি আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও সম্পদ কেনার অভিযোগ আসার পর তিনি পদত্যাগ করেন।

পরে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হলো।

এদিকে সাবেক এমডি মো. আব্দুস সালামের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৮ মার্চ সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আব্দুস সালাম অবৈধ উপায়ে বিদেশে অর্থপাচার করেছেন এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৭ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৭ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৮ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৮ ঘণ্টা আগে