অর্ধেক দামেও মিলছে না তরমুজের ক্রেতা, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাজারে ৮০ টাকা কেজির তরমুজ নেমে এসেছে ৪০ টাকায়। সকাল, বিকেল ও রাতে তিন ধরনের দাম ধরা হচ্ছে তরমুজের। তবু মিলছে না ক্রেতা। এতে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

রাজশাহীতে রমজানের শুরুতে কেজিপ্রতি তরমুজের দাম সেঞ্চুরির কাছাকাছি চলে গেলেও এখন বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। সন্ধ্যার পর এ দাম নামছে ২০-২৫ টাকাতেও। অথচ হালে তরমুজের সরবরাহ আরও বেড়ে গেছে। এ অবস্থায় শেষ পর্যন্ত বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাই।

মহানগরীর সবচেয়ে বড় তরমুজের মোকাম শালবাগান বাজার। এর আশপাশেই তরমুজের সবগুলো বড় আড়ত। এখানকার ব্যবসায়ীরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই বাড়তি দামে তরমুজ না কেনার ডাক দিয়েছেন। এতে অনেকেই সমর্থন দিয়ে তরমুজ কিনছেন না। এর প্রভাব পড়েছে রাজশাহীর বাজারেও। আর মৌসুম শুরু হওয়ায় বাজারে চলতি সপ্তাহে তরমুজের সরবরাহও বেড়েছে। এখন তরমুজের বিক্রি না বাড়লে তারা চরম বেকায়দায় পড়বেন বলে আশঙ্কা করছেন।

মহানগরীর শালবাগান বাজারের তরমুজ ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন, চলতি সপ্তাহে তরমুজের সরবরাহ বেড়েছে। তাই দামও কমেছে। কিন্তু বাজার তরমুজের ক্রেতা খুবই কম। যারা বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করছেন তারা কিনছেন। এছাড়া কিছু উচ্চবিত্ত শ্রেণির মানুষ নিয়মিত কিনছেন। কিন্তু সাধারণ মানুষ তরমুজের বাজারে নেই বললেই চলে। কোনো কোনো ব্যবসায়ী তরমুজ বিক্রি করতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন।

দুলাল হোসেন নামে অপর এক তরমুজের আড়তদার দাবি করে বলেন, মূলত তারা যেমন দামে তরমুজ কেনেন ঠিক সেই  দামেই বিক্রি করেন। তবে কিছু তো লাভ করতেই হয়৷ কিন্তু রমজানের শুরুতে যেই ব্যবসা হয়েছে এখন সেই অবস্থা নেই। তরমুজের বাজার মন্দা যাচ্ছে।

শুধু শালবাগান বাজার নয়, মহানগরীর নওদাপাড়া, গোরহাঙ্গা রেলগেট, স্টেশন বাজার, ভদ্রা মোড়, সাহেববাজার, কোর্ট বাজার, উপশহর মোড়, নিউমার্কেট এলাকা ঘুরে কমবেশি একই চিত্র দেখা গেছে।  

মহানগরীর সাহেব বাজার এলাকায় কথা হয় বেসরকারি চাকরিজীবী সেলিম আহমেদের সঙ্গে। তিনি বলেন, আকাশচুম্বী দামের কারণে তিনি এখন পর্যন্ত বাড়িতে তরমুজ নিয়ে ছেলে-মেয়ের মুখে দিতে পারেননি। ছোট্ট একটি তরমুজ কিনতে গেলেও কদিন আগে ৪০০-৫০০ টাকার নিচে পাওয়া যায়নি। এ অবস্থায় তার মতো একজন ছোট্ট বেতনের চাকরিজীবী মানুষের পক্ষে দামি তরমুজ কিনে ছেলে-মেয়েদের খাওয়ানো অসম্ভব হয়ে পড়েছে। তাই প্রায় এক দেড় মাস আগে বাজারে তরমুজ উঠলেও তিনি এখন পর্যন্ত তরমুজ কেনেননি। ঈদের আগে তিনি আর তরমুজ কিনবেন না বলেও জানান।

মহানগরীর সাগরপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, এখন তরমুজ কম দামে পাওয়া যাচ্ছে ঠিকই। কিন্তু কাটার পরে দেখা যাচ্ছে সে তরমুজ কাঁচা বা অপরিক্ক। তরমুজের বিচির রঙ সাদা, তরমুজের ভেতরেও সাদা। কিন্তু তরমুজ একবার কাটলে সেই তরমুজ ব্যবসায়ীরা আর ফেরত নিতে চান না কোনো অবস্থাতেই। এ নিয়ে হরহামেশাই ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের ঝগড়া হচ্ছে।  

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৭ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৭ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১০ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

২০ ঘণ্টা আগে
Advertisement