সাবেক বিচারপতি মানিকের অস্ত্রোপচার সম্পন্ন

সিলেট প্রতিনিধি
এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে তাকে কারারক্ষীদের নিরাপত্তায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত ১০টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ১টার দিকে মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবু জাফর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, সাবেক বিচারপতি মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত অস্ত্রোপচার করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

জানা গেছে, সিলেটে বিচারপতি মানিকের বিরুদ্ধে নতুন করে মামলা হয়নি। বিজিবি মামলা করবে বললেও পরে তা করা হয়নি। তবে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শনিবার বিকাল ৪টায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যান পুলিশ সদস্যরা। এর আগে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়।

সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হ

১৬ ঘণ্টা আগে

জুলাইয়ের আত্মত্যাগের মর্যাদা রক্ষা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, “যে কারণে এত মানুষ জীবন দিয়েছে, সেই জুলাইয়ের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করবে সরকার। আইন অনুযায়ী, অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার করা হবে। বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে”

১৮ ঘণ্টা আগে

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

১৯ ঘণ্টা আগে

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

২০ ঘণ্টা আগে