এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীতে এক ঘণ্টায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে গুলিস্থান, মিরপুর ও কলাবাগানে বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তানে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাড়ে ১০টার দিকে মিরপুরে ট্রাস্ট পরিবহনের একটি ও কলাবাগানে মেট্রো সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত সাড়ে ৯টার দিকে গুলিস্থানে, সাড়ে ১০টার দিকে মিরপুর মাজার রোডে এবং কলাবাগানে বাসে আগুন দেয় দুর্বত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দেয় বিএনপি। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক-দুই দিন পরপরই অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলো।

সেই ধারাবাহিকতায় ভোটবর্জনে ২১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১২ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১৪ ঘণ্টা আগে