প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, কর্ম হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালাচ্ছে সরকার।
আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আরও জানান, আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরাতে এবং প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শামা ওবায়েদ বলেন, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিতে এবং দাফনের জন্য খরচ দেবে সরকার। তার পরিবারের পাশে সরকার রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক।
কিরগিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, যুদ্ধের কারণে যারা মারা যাচ্ছেন, তাদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার সচেষ্ট রয়েছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি প্রবাসী আটকে পড়েছে তাদের ভিসা সংক্রান্ত জটিলতাসহ অন্যান্য সমস্যা বাংলাদেশ সরকার দেখছে। ওইসব দেশে যারা কর্মরত রয়েছেন তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিও আমরা দেখছি।
প্রত্যাগত শ্রমিকদের পুনর্বাসন ও নতুন কর্মসংস্থানের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ক্ষমতাসীন বিএনপির ম্যানুফেস্টোতেই রয়েছে, আরও বেশি কর্মসংস্থান তৈরি করা। যারা কর্ম হারিয়ে বাংলাদেশে ফেরত আসছেন, তাদের পুনর্বাসনের বিষয়ে চেষ্টা করছি। এছাড়া যারা ফেরত যেত চায়, তাদের বিষয়েও কিন্তু আমরা সচেষ্ট রয়েছি। বিদেশে নতুন নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে কাজ করছি।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় গত ১ এপ্রিল ক্ষেপণাস্ত্রের সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন কুমিল্লার বাসিন্দা শাহ আলম। মধ্যপ্রাচ্য সংঘাতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি নিহত হন। দেশে ফিরেছে ৫ জনের মরদেহ। একটি মরদেহের অবস্থা করুণ থাকায় সেখানেই দাফন করা হয়েছে, অন্যটি আনার প্রক্রিয়া চলছে।

ঈদুল আজহা উদযাপিত হয় গত ২৮ মে। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকলেও পরে মন্ত্রিসভার সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যার ফলে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা
১৯ ঘণ্টা আগে
অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
২১ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, যেসব শিশু মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার জন্য আরও সময় প্রয়োজন। এ কারণে কমিটিকে আরও চার দিন সময় দিয়ে ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১ দিন আগে