‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ২৫
ডিএমপির লোগো

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে রাজধানী ঢাকার ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়ক ২০ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার ৮ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট সড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ সময়ে ৩০০ ফিট সড়কে চলাচলের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বছর ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ যা একতা, বন্ধুত্ব ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

প্রায় ১০ হাজার দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৬ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৬ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement