প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় আল-আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে দিনাজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া আইফোনসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল আমিন অন্য এক ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন বলে জানিয়েছে র্যাব।
বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, চুরির ঘটনায় ছায়া তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার।
মামলার এজাহারে স্বর্ণা অভিযোগ করেন, অভিযুক্ত আল-আমিনকে বাসায় রেখে গত ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তাঁর তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন মাঠে এসে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? স্বর্ণা তাঁর ব্যাগের কথা বলার পর ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তোলেন আল-আমিন। পরে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান তিনি।
এরপর ব্যাগ চেক করে স্বর্ণা দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) ও আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।
স্বর্ণা অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখেন, ফ্ল্যাটের মূল দরজা লক করা। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান, তাঁর ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙা। সেখানে রাখা সাড়ে ৩ হাজার ডলার নেই। আর স্বর্ণার রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে