জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য

অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বা থেকে মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন পোস্ট ও বক্তব্য দিয়েছেন। এতে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো যাচাই-বাছাই করবে সাইবার ইউনিট। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজনীতি/আরআইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তিনি বলেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

৬ ঘণ্টা আগে

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

৯ ঘণ্টা আগে

তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি-স্বাভাবিক অবসর

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান

২০ ঘণ্টা আগে

আদাবরে বিএনপি নেতা হত্যা: বাবা-দুই ছেলেসহ আটক আরও ৬

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম চারজনকে আটকের তথ্য জানান। পরে সন্ধ্যায় আরও দুজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব-২। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হলো।

১ দিন আগে