প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বকশিবাজারে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন নামে পুলিশের বিশেষ শাখার (এসবির) এক রিপোর্টার নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তোফাজ্জল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুশফিকুর জানান, ঠিকানা পরিবহনের একটি বাস বকশিবাজার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তিনি বাসের পেছনের দিকে সিটে বসা ছিলেন। পরে ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, তার কাছে থাকা আইডি কার্ড দেখে জানা যায়- তিনি পুলিশের এসবির রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল বাতেন। তিনি কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চকবাজার থানার বকশিবাজার এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা এসবির ওই সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি।

মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ও শহিদদের তালিকা করতে গিয়ে রাজনীতি টেনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের তালিকা করার দায়িত্ব যাদের ছিল, তারা নিরপেক্ষ ও সঠিকভাবে সেই কাজটি করেনি।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই বিষয়ের স্থগিত পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে তারা পুলিশি বাধার (ব্যারিকেড) মুখে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
৩ ঘণ্টা আগে