প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি নির্ধারিত সময়ের দুদিন আগে দেশে ফিরছেন বলে জানিয়েছে একটি সূত্র।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করতে হয়। ফলে স্পিকারের তড়িঘড়ি করে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন স্পিকার হাফিজ উদ্দিন।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, আগামী রোববার (২৬ জুলাইয়) তার দেশে ফেরার জন্য ফিরতি টিকিট কাটা ছিল। এখন দুদিন আগেই দেশে ফিরছেন তিনি।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সরকারের উচ্চ পর্যায় থেকে স্পিকারকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করার কথা জানিয়েছেন। তবে কী কারণে স্পিকারকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে বা এর সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না— সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘আশা করি সবকিছু কালকেই পরিষ্কার হয়ে যাবে।’
বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় প্রটোকলে জাতীয় সংসদের স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রীয় প্রটোকল বা পদমর্যাদাক্রমে এই পদের অবস্থান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরেই, প্রধান বিচারপতির সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে। সংবিধান বলছে, রাষ্ট্রপতি পদের সঙ্গে স্পিকার পদটি নিবিড়ভাবে সম্পর্কিত।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার বরাবর নিজের সই করা চিঠিতে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন। অন্যদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
গুঞ্জন রয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন। সে ক্ষেত্রে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছেই তাকে পদত্যাগপত্র দিতে হবে। আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত হাফিজ উদ্দিন আহমদকেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
এর আগে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করেন। ওই সময় অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্পিকার পদে থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের এটিই সবশেষ নজির।

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
৯ ঘণ্টা আগে
সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৮ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৯ ঘণ্টা আগে