নরসিংদীর এক কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

নরসিংদী প্রতিনিধি
নির্বাচন কমশিনের লোগো।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। ওই আসনের বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, এই কেন্দ্রে ভোটগ্রহণের আগেই ১২টি ব্যালটের বইয়ে নৌকার পক্ষের লোকজন ভোট মেরেছে। তাই আমরা কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছি।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে