প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেট্রোরেলের হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিট থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই তাৎক্ষণিক পদক্ষেপ নিলেও, হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, একটি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনাটি বেশ চমকপ্রদ। তবে কোন স্টেশনের ঠিক কোন পয়েন্টে বিড়ালটি ঢুকেছে, রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। স্টেশনগুলোতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও সমাধান না পেয়ে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন কোনও যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে অপেক্ষমাণ যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ। যারা এরইমধ্যে পাঞ্চ করে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলেন, তারা কাউন্টার থেকে ভাড়ার টাকা বুঝে নিচ্ছেন।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যেকোনও প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, লাইনটি সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে। তবে ঠিক কখন নাগাদ চাকা আবার সচল হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঝুঁকি দূর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা
২০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
১ দিন আগে
এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ দিন আগে