১৬ ঘণ্টায় ৬ যানবাহন ও ৯ স্থাপনায় আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকায় শুক্রবার রাতে আগুন দেওয়া হয় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে। ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সারা দেশে মোট ৬টি যানবাহন ও ৯টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০ পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস বলছে, এই ১৬ ঘণ্টায় সারা দেশে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (বৌদ্ধ মন্দির ১, শিক্ষাপ্রতিষ্ঠান ৮) পুড়ে গেছে ও ৪ জন নিহত (ট্রেনের আগুন) হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, গত ১৬ ঘণ্টায় ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪ টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি কোচ), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮টি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি অগ্নিসন্ত্রাস : এদিন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ১টি পিকআপে আগুন দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপেস ট্রেনে আগুন লাগে।

৬ জানুয়ারি অগ্নিসন্ত্রাস : এদিন রাত ১২টা ৫ মিনিটে হবিগঞ্জে চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ১টা ২৪ মিনিটে গাজীপুরের পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। রাত ২টা ৪৪ মিনিটে গাজীপুর টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন। একই সময়ে সিলেট দক্ষিণে সাত মাইল এলাকায় ১টি ট্রাকে আগুন লাগে।

এছাড়া রাত পৌনে ৩টায় ফেনী সদর লালপুরের লাতুমিয়া ব্রিজে দুটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। রাত ২টা ৫০ মিনিটে রামু, বৌদ্ধ মন্দিরে আগুন। রাত ৪টা ৩৩ মিনিটে গফরগাঁও, প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ভোর ৫টায় নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম সিটি, প্রাথমিক বিদ্যালয়ে আগুন। ভোর ৫টা ৫০ মিনিটে মোস্তফা ফিলিং স্টেশনের সামনে, ফকিরহাট, সীতাকুন্ড, ১টি পিকআপে আগুন লাগে।

এছাড়াও সকাল ৬টা ৩৪ মিনিটে শেরপুর বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। এদিন সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের নান্দাইলে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।

আগুন লাগা অধিকাংশ স্থাপনা গুলো আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগস্টে আসছে প্রবাসী কার্ড

নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এবার চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের বিভিন্ন সুবিধা দিতে অগাস্টের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এই কার্ড’ চালু করবে সরকার।

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৭ ঘণ্টা আগে

ঢাকার আরও ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ চায় চীন অর্থনৈতিকভাবে পাশে থাকুক: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।

১৯ ঘণ্টা আগে