প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির খসড়া নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ খসড়া নিয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত মতামত দিতে পারবেন যে কেউ।
রোববার (২৯ জুন) ইসির ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়৷ এতে জানানো হয়েছে, opinion@ecs.gov.bd ইমেইল ঠিকানায় ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর এ খসড়া নিয়ে মতামত পাঠানো যাবে।
এর আগে ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে গত ১৯ জুন সপ্তম কমিশন সভায় এ আচরণবিধি অনুমোদন ইসি। খসড়ায় প্রার্থীদের লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহার কীভাবে ব্যবহারের নিয়ম তুলে ধরা হয়েছে।
খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ‘ঘৃণা’ ছড়ানো বক্তব্য, ভুল তথ্য, বানোয়াট তথ্য বা উসকানিমূলক ভাষা ব্যবহারে বিধিনিষেধ দেওয়া হয়েছে।
খসড়ায় আরও বলা হয়েছে, প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রচার শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে খসড়ায় বলা হয়েছে, প্রতিপক্ষ, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণা ছড়ানো বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।
আরও বলা হয়েছে, নির্বাচনি স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার নিষিদ্ধ।
ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য সম্পর্কে আচরণবিধিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত সব কনটেন্ট শেয়ার ও প্রকাশ করার আগে সত্যতা যাচাই করতে হবে। ভোটারদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা পক্ষপাতমূলক কনটেন্ট, যেমন— এডিট করা ভিডিও বা বানোয়াট খবর প্রচার করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিধি লঙ্ঘন করলে ডিজিটাল/সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে।
খসড়া প্রকাশের পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, খসড়ার বিষয়ে সুচিন্তিত মতামত পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এরপর আচরণবিধির গেজেট জারি করা হবে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১২ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৪ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১৫ ঘণ্টা আগে