শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে নোমান গ্রুপের মালিকানাধীন নাইস ফেব্রিক্স লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে দ্রুতই সে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

নাইস ডেনিম লিমিটেডের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নাইস ফেব্রিক্স লিমিটেডের সেন্টার মেশিনের চিমনিতে আগুন লাগে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক টিম কাজ শুরু করে। এর কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার লাইন ইনচার্জ হিরো জানান, কারখানার টিনশেডের ওপরে ময়লার মধ্যে আগুন লেগে যায়। কারখানার নিজস্ব ফায়ার ফাইটার টিম মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন শেডের ওপরের ময়লায় লাগায় দূর থেকে অনেক বড় দেখা গিয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, কারখানার একটি মেশিনে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৬ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৮ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৮ ঘণ্টা আগে