বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের জামিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা আন্দোলন ঘিরে হওয়া মামলায় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতারা জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন পান।

জামিন পাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রমুখ।

বিএনপির সহ-আইন সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, মঙ্গলবার বিএনপির কয়েকশ নেতাকর্মী জামিন পেয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এসব নেতাকর্মী গ্রেপ্তার হন। পরে তাদের নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রীও এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শিগগিরই সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

৪ ঘণ্টা আগে

বাংলা একাডেমিতে অধ্যাপক ফজলুল হককে শেষ শ্রদ্ধা, মরদেহ শহিদ মিনারে

প্রাবন্ধিক, গবেষক, সাহিত্যসমালোচক ও সমাজবিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে কফিনবন্দি মরদেহ আনা হলে সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়

৫ ঘণ্টা আগে

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, "নতুন বছরের প্রথম দিনেই যেন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতেই আজকের এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাপাখানার নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।"

৫ ঘণ্টা আগে

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে সরকার কাজ করছে: এলজিআরডিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

৫ ঘণ্টা আগে