প্রথম শুক্রবারে জমজমাট বইমেলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বইমেলা এলেই ছুটির দিনের অপেক্ষায় থাকেন লেখক-প্রকাশক, বিক্রয়কর্মী, দর্শনার্থী ও পাঠকরা। কেননা, ছুটির দিনেই জমে উঠে মেলা, নামে দর্শনার্থী ও ক্রেতাদের ঢল। বইমেলায় শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। জমে উঠেছে এবারের বইমেলা।

সরেজমিনে দেখা গেছে, কেউ মেলায় প্রবেশ করছেন, কেউবার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছেন। সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠক দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশ করতেই যেন সব ক্লান্তি উধাও দর্শনার্থীদের। ভেতরে প্রবেশ করেই গিয়েছেন পছন্দের প্রকাশনাগুলোতে। কিনেছেন প্রিয় লেখকের বই, নিয়েছেন অটোগ্রাফ। কেউ কেউ প্রিয় লেখকের সঙ্গে ছবিও তুলছেন।

দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মেলায় বইও বিক্রি হয়েছে বেশ। সকাল থেকেই ব্যস্ত সময় পার করেছেন বিক্রয়কর্মীরা।

স্টল কর্মীরা জানান, যত দিন যাচ্ছে মেলা জমে উঠছে। ছুটির দিনগুলোতে এমনিতেই ভিড় একটু বেশিই থাকে।

মেলায় আসা সাইমুম নামের এক শিক্ষার্থী বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় বেড়েছে। বাংলা বই আমার ভালো লাগে। আমি মেলায় এসে বই সংগ্রহ করি। বিভিন্ন বিষয় ধরে ধরে নতুন চিন্তার সঙ্গে পরিচিত হই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৬ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৬ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৭ ঘণ্টা আগে

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধন করবে: আইনমন্ত্রী

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement