রংপুর প্রতিনিধি

রংপুরে মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিষঢটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সেপটিক ট্যাংকে পড়ে উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫) ও তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং তাদের বাঁচাতে গিয়ে প্রতিবেশী তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
জাহাঙ্গীর বলেন, গোয়াল ঘরের মল-মূত্র যাওয়ার জন্য দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিল। ওই ট্যাংকের পাশে মইয়ে চেপে ঘরের সানশেডের ওপর থেকে লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা। হঠাৎ মই ভেঙে তিনি সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে প্রথমে ইদা মিয়া এবং পরে ইবলুল মিয়াও ওই ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেকটর মশিউর রহমান বলেন, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ আদেশ দেন।
১৪ ঘণ্টা আগে
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
১৫ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
১৬ ঘণ্টা আগে