নতুন দল নিয়ে হাসনাত ‘নতুন বার্তা’ দিলেন

ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তবে এ বিষয়ে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ঘোষণা করেছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে। বুধবার এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি জনগণের মতামত জানতে চেয়ে পোস্টে বলেন, তারা কী ধরনের দল চান, সে বিষয়ে তাদের মতামত সংগ্রহ করতে চান।

হাসনাত আরো বলেছেন, তাদের দলটি সেই আদলে গড়া হবে যা জনগণ চাইবে। এজন্য তিনি একটি ফর্ম পূরণের আহ্বান জানিয়েছেন, যা মাত্র ৫ মিনিটে পূর্ণ করা যাবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এই ঘোষণা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার ব্যাপারে আরও চর্চা সৃষ্টি করেছে, যেটি ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করতে পারে। এমন গুঞ্জন আগেই শোনা গিয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৬ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৭ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৮ ঘণ্টা আগে

এআইয়ের গতিতে লাগাম টানার আহ্বান অ্যানথ্রপিক সিইওর

আমোদেইর তিন দফা প্রস্তাবের প্রথমটিতে বলা হয়েছে— শীর্ষস্থানীয় বা ‘ফ্রন্টিয়ার’ এআই কোম্পানিগুলোর ভেতরে স্থায়ীভাবে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী রাখা প্রয়োজন। কর্মীদের মতো প্রয়োজনীয় প্রবেশাধিকার দিয়ে মূলত তাদের কোম্পানির নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

১৯ ঘণ্টা আগে
Advertisement