প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি-এর পরিবর্তে নতুন কমিটির নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মেয়াকাল ১০ বছর হওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো যায়নি।
বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক শেষে তিনি এই কথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে গিয়ে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে, সংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কোনো ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হয় তাহলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকাল ১০ বছর তা আবার বিবেচনা করা হবে। এই আলোচনায় আমরা কোনোরকম ঐক্যমত পৌঁছাতে পারিনি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারছি না ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
তবে সবশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদকাল নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে দাবি করে তিনি বলেন, আমরা আশাবাদী আলোচনায় আমরা সবাই একমত হতে পারবো।
এনসিসির পরিবর্তে নতুন কমিটির নামের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে (এনসিসি) নাম পরিবর্তন করা হয়েছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে নতুন নাম প্রস্তাব করা হয়েছে। এখন থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির নাম বলা হয়েছে। এখানে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যেসব নিয়োগের কথা বলা হয়েছে সেখা থেকে অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগ দেবে। তৃতীয় যে পরিবর্তন এনসিসি থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে করা হয়েছে কাঠামোগত কারা সদস্য হবেন তা পরিবর্তন আনা হয়েছে।
এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ঐকমত্য কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী-নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা অন্যান্য বিরোধী দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, যিনি আইনের ধারা বিবেচিত হবেন এবং প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি সদস্য হবেন। এর আগে এনসিসিতে প্রধান বিচারপ্রতি ও রাষ্ট্রপতির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এটি থাকছে না। এই প্রস্তাবের ক্ষেত্রে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আলোচনা শেষে যেটা লক্ষ্য করা গেছে, কিছু দল থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। কিছু কিছু এই বিষয়ে আপত্তি জানিয়েছে।
জানা গেছে, এই বিষয়ে বিএনপি, এলডিপি, এনডিএম ও লেবার পার্টি ঘোর আপত্তি জানিয়েছে। তবে তারা এখানে আরও কিছু পরামর্শ দিয়েছে৷ যেমন এই কমিটির কার্যক্রম কীভাবে, কার্যপরিধি কী হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কী হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে ইত্যাদি। ঐকমত্য কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে আগামী সপ্তাহে একটি প্রস্তাব পেশ করবে।
আলী রীয়াজ বলেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে। আবার কয়েকটি দল ভিন্ন মতামত দিয়েছে। ফলে পিসি এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি। তবে সাম্য মানবিক মর্যাদা, গণতন্ত্র, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং পক্ষপাতহীনতা এই পাঁচটি বিষয় উল্লেখ করার পক্ষে অধিকাংশ দলের সম্মতি রয়েছে। ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৩ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৫ ঘণ্টা আগে