প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ কর্ম কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া সাত সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ অনুষ্ঠানটি হয়। গত ১৮ ফেব্রুয়ারি তাদের পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ নেওয়া সাত পিএসসি সদস্য হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের দুই মাস পর গত ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান করে আরও চার সদস্য নিয়োগ দেওয়া হয় পিএসসিতে। পরে পিএসসি সদস্য হিসেবে শপথ নেন আরও চারজন। নতুন শপথ নেওয়া সাতজনসহ পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৫ জনে।
সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে পর্যন্ত তারা পিএসসি সদস্য পদে বহাল থাকবেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজি আহমেদ ভূঞা অনুষ্ঠান পরিচালনা করেন।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৬ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৭ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৮ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
২০ ঘণ্টা আগে