প্রতিবেদক, রাজনীতি ডটকম

রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ মঙ্গলবার (২ জুন) এলজিপির মূল্য সমন্বয় করে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকোর মে মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে। বিইআরসি বলেছে, বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের ভোক্তা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।
গত এপ্রিলে দেশে দুই দফায় এলপিজির বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল এপ্রিল মাসের প্রথম সমন্বয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। একই সমন্বয়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা থেকে ৭৯ টাকা ৭৭ পয়সায় ওঠে।
পরে ১৯ এপ্রিল বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে। সে হিসাবে এপ্রিলের শুরু থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মাত্র ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই দফায় ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়।
কিন্তু মে মাসে আর বাড়েনি, ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। মে মাসে এলপিজির দাম খুচরা পর্যায়ে ছিল প্রতি কেজি ১৬১ দশমিক ৭১ টাকা। আর অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা।
এবার জুন মাসের শুরুতেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। জুনের সমন্বয়ে দাম ৫৫ টাকা কমলেও ১২ কেজির সিলিন্ডারের মূল্য এখনও ফেব্রুয়ারির দামের তুলনায় ৫৪৪ টাকা বেশি রয়েছে। অবশ্য কমিশনের ঠিক করে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যায় না।
চলতি মাসের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজির ২ হাজার ৩৫৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৫১৩ টাকা, ১৮ কেজির ২ হাজার ৮২৭ টাকা, ২০ কেজির ৩ হাজার ১৪১ টাকা, ২২ কেজির ৩ হাজার ৪৫৫ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৯২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৭১২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ১৮৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৪৫ কেজির ৭ হাজার ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী সরকারি এলপিজির ডিলার বা রিটেইলার পয়েন্টে ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের ভোক্তা মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে।
দাম নির্ধারণের পরও বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ থাকায় মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বিইআরসি আবার বলেছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার পয়েন্টসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অংশীজনরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এই পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৭ ঘণ্টা আগে
ভুক্তভোগীদের সুরক্ষায় মস্কোর বাংলাদেশ দূতাবাসকে জরুরি নির্দেশনা দেওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর সাত বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির মা-বাবাসহ ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য গ্রহণ হয়।
৮ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারকরণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব
৮ ঘণ্টা আগে