প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্ট জানিয়েছেন, রাজধানীতে কোনো ধরনের ‘মব’ বা জনরোষকে প্রশ্রয় দেওয়া হবে না। যারা এমন পরিস্থিতি সৃষ্টি করবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, মব নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কোনো গাফিলতি থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন।
গত রোববার রাজধানীর উত্তরার একটি বাসায় ঢুকে একদল ব্যক্তি নূরুল হুদাকে টেনে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় তাকে জুতায় আঘাত ও ডিম ছুড়ে মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে।
ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, নূরুল হুদাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ।
এ ধরনের ‘মব’ পরিস্থিতি দমন এবং দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, যারা মব সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো গুরুতর অভিযোগে মামলা করা হবে।
তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৪ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১৬ ঘণ্টা আগে