প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফের সময়সীমা ৩০ জুন পর্যন্ত ছিল। এদিকে নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কী হবে, সে বিষয়টি খোলাসা করছে না পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল।
আজ থেকে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসার কথা। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে যাত্রীদের ওপর ভ্যাটের বোঝা শিগগিরই বসবে না।
সিদ্ধান্ত অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ২০ টাকার ভাড়া বেড়ে দাঁড়াবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা এবং ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা।
এখন প্রশ্ন উঠেছে এই ভাড়া মেট্রোরেলের ভেন্ডিং মেশিনে নেবে কীভাবে? কারণ, ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। এখন ভ্যাট আরোপ হলে ২৩ টাকা, ৩৪ টাকা ৫০ পয়সা এরূপ ভাঙতি ভাড়া কীভাবে নেবে ভেন্ডিং মেশিন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ সুবিধা চালু করতে পুরো ভেন্ডিং মেশিন প্রক্রিয়া বদলাতে হবে। ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া আরও বেশি বাড়বে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলে কেন ভ্যাট প্রত্যাহার করা উচিত, এমন ১০-১৫টি কারণ উল্লেখ করে তারা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআরকে চিঠি দিয়েছেন। এখনো ওই চিঠির জবাব পাওয়া যায়নি। এ জন্য ১ জুলাই থেকে ভ্যাট যুক্ত করে ভাড়া আদায়ের কোনো তৎপরতা নেই।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক ও প্রকাশকরা। এ সময় মন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামো ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই অনলাইন স
১০ ঘণ্টা আগে
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিদ।
১০ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন
১২ ঘণ্টা আগে