সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে রোববার থেকে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে রাজধানীর মিরপুরে জুন মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থ-বছর থেকে স্থায়ী ১০ হাজার দোকানের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে; আওতায় আসবে মধ্যবিত্তরাও। এছাড়া, পণ্যের বাজার চাহিদা স্বাভাবিক রাখতে আগামী অর্থবছরেই টিসিবির জন্য সরকার বাফার স্টক তৈরির পরিকল্পনা করছে।

গত মাসের মতো এবারও ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

২ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৩ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬'

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৭ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

২০ ঘণ্টা আগে