সাজার পর মিয়ানমার থেকে ৮৫ বাংলাদেশি ফিরছেন আজ

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি আজ রবিবার কক্সবাজারে ফিরছেন। আবার একই সময়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া ১২০ জন বিজিপি ও সেনা সদস্য ফিরে যাচ্ছেন মিয়ানমারে।

মিয়ানমারের রাখাইনের সিতওয়ে বন্দর থেকে গতকাল শনিবার কক্সবাজারের উদ্দেশে ৮৫ জন বাংলাদেশি নাগরিক রওনা দিয়েছেন। আজ রোববার সকালে তাঁদের কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় নৌঘাটে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি জানিয়েছেন, এবারও আগে তিন দফায় অনুষ্ঠিত প্রত্যাবাসনপ্রক্রিয়ার মতো হবে। ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা মিয়ানমারের প্রতিনিধিদলটি দুপুরের মধ্যে ১২০ বিজিপি ও সেনা সদস্যকে নিয়ে ফেরত যাবে। পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. রাহাত বিন কুতুব উপস্থিত থাকবেন।

মায়ানমারে বাংলাদেশ দূতাবাস জেলা প্রশাসনকে জানিয়েছে, গতকাল মায়ানমারের নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন ৮৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে।

আজ রবিবার সকালে এটি কক্সবাজারে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। প্রত্যাগত ৮৫ বাংলাদেশির মধ্যে ২৬ জন মায়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিনজন চকমারউ কারাগারে এবং অন্যরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন। প্রত্যাবর্তনকারীদের মধ্যে রয়েছেন কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার বাসিন্দা।

ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টায় এ নিয়ে গত ১৫ মাসে ৩৩২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

এর আগে গত ৯ জুন ৪৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফেরেন। ওই দিন মায়ানমারে ফেরত যান ১৩৪ বিজিপি ও সেনা সদস্য। ২৫ এপ্রিল মায়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ জন বাংলাদেশি। আর ওই দিন বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ জন বিজিপি ও সেনা সদস্য এবং কাস্টমস কর্মকর্তাকে মায়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৭ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৮ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৯ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৯ ঘণ্টা আগে
Advertisement