সিলেট প্রতিনিধি

গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আন্তঃজেলা ও আঞ্চলিক সড়কগুলোতে বাস-ট্রাক-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীসহ কর্মমুখী মানুষ। তবে সকাল থেকে শহরে অটোরিকশা, রিকশা, ভ্যান চলাচল করতে দেখা গেছে।
সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। সংকট সমাধানের জন্য সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধর্না দিয়েও সমাধান মিলছে না। যার কারণে বাধ্য হয়ে তারা ধর্মঘটে নেমেছেন।
এর আগে গেল রোববার সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম গণমাধ্যমে জানান, তাদের ঘোষিত কর্মসূচি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১১ ঘণ্টা আগে