বিসিবি সভাপতি পদ থেকে ফারুকের পদত্যাগের গুঞ্জন, আলোচনায় বুলবুল

ক্রীড়া ডেস্ক
ফারুক আহমেদ (বাঁয়ে) ও আমিনুল ইসলাম বুলবুল (ডানে)। ছবি: সংগৃহীত

জুলাই গণআন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। ৯ মাস পর সে পদ থেকে তার বিদায়ের গুঞ্জন উঠেছে। বিভিন্ন সূত্রের খবর বলছে, নানা বিতর্কে জড়িয়ে পড়া ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে থাকতে নিরুৎসাহিত করেছে সরকার।

এদিকে ফারুক আহমেদের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই নতুন বিসিবি সভাপতি কে হতে পারেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে জোর আলোচনায় রয়েছেন আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। নিজেকে ‘ক্রিকেট যোদ্ধা’ অভিহিত করে তিনি বলেছেন, দায়িত্ব পেলে নিজেকে উজাড় করে দিতে চান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট নতুন বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। বিসিবি সভাপতি পদে নাজমুল হাসান পাপনের দীর্ঘ এক যুগের রাজত্বের অবসান ঘটে। কিন্তু গত ৯ মাসে বেশকিছু বিতর্কে জড়িয়ে ফারুকের পদত্যাগের গুঞ্জন জোরালো হয়ে উঠেছে।

খবরে প্রকাশ, বুধবার (২৮ মে) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সাক্ষাতেই উপদেষ্টা বার্তা দিয়েছেন, ফারুককে আর বিসিবি সভাপতি পদে ‘কন্টিনিউ করতে চান না’।

ফারুক আহমেদ বলেছেন, উপদেষ্টা সরাসরি পদত্যাগ করতে বলেননি তাকে। এখনো এ বিষয়ে সিদ্ধান্তও চূড়ান্ত হয়নি। তবে দুয়েক দিনের মধ্যে হয়তো বিষয়টি স্পষ্ট হবে।

সরকারের অবশ্য সরাসরি বিসিবি সভাপতিকে পদত্যাগ করতে বলার সুযোগও নেই। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা বলছে, ক্রিকেট বোর্ডের ওপর দেশের সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। হস্তক্ষেপ করা হলে নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি। ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার কবলে পড়ার নজিরও খুব পুরনো নয়।

ক্রিকেট বোর্ড সূত্র বলছে, সরকার নিরুৎসাহিত করায় ফারুক আহমেদ হয়তো দুয়েক দিনের মধ্যেই বিসিবি পদ থেকে সরে দাঁড়ানোর নিতে পারেন। এ ক্ষেত্রে তার উত্তরসূরি হিসেবে উঠে এসেছে আমিনুল ইসলাম বুলবুলের নাম।

দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান বুলবুল বর্তমানে আইসিসিতে কর্মরত। জুনে আইসিসির সঙ্গে তার কাজের চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে দায়িত্ব পেলে তা নিতে বাধা নেই বুলবুলের। তিনি নিজেও জানিয়েছেন, বিসিবিকে ‘একটি দায়িত্ব’ দেওয়া হতে পারে— এমন প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। তিনি নিজেও দায়িত্ব পেলে ‘না’ করবেন না।

বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পেলেও অবশ্য বেশি দিন সে পদে থাকবেন না। আগামী অক্টোবরে বিসিবির বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হবে। ওই সময় আর পরবর্তী বোর্ডে থাকার জন্য নির্বাচন করবেন না বুলবুল। বরং তিন-চার মাস বিসিবি সভাপতির দায়িত্ব পালন শেষে আবারও আইসিসিতেই ফিরে যাবেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রিসভার বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মি. অধিকারী বলেন, ‘আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যে ভাবে জনবিন্যাস বদলে গেছে, আজ প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব

১৫ ঘণ্টা আগে

মানিলন্ডারিং আইনের মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিক্যাল ও পোশাক বাবদ আরো ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে

১৬ ঘণ্টা আগে

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

১৬ ঘণ্টা আগে

জামায়াতের নিবন্ধনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। আজ সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে