প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, সইয়ের অনুষ্ঠানের পর আর সেটি সংশোধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের এ অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আলী রীয়াজ জানিয়েছেন, সংশোধনের সুযোগ না থাকলেও কোনো দল যদি আগামীকালের অনুষ্ঠানের পরেও এ সনদে সই করতে চায়, সে সুযোগ তাদের জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিবিসি বাংলাকে এ তথ্য জানান অধ্যাপক আলী রীয়াজ। বলেন, আমাদের অবস্থানটা হচ্ছে— সবচেয়ে বেশি লোককে জুলাই সনদে অংশগ্রহণ করানো। সে কারণেই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না।
জাতীয় ঐকমত্য কমিশনের এই সহসভাপতি বলেন, আমরা বলছি, কোনো কারণে কেউ যদি আগামীকাল সনদে সই করতে না পারেন, তারা চাইলে পরেও সই করতে পারবেন। তবে আমরা চাই, জুলাই শহিদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের (শুক্রবার) অনুষ্ঠানে আসেন এবং সনদে সই করেন।
এদিকে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এ দফায় মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ দিন, যা শেষ হবে আগামী ৩১ অক্টোবর।
আলী রীয়াজ বলেন, মেয়াদ বাড়ানো হয়েছে কারণ আমরা এই মেয়াদকালের মধ্যে জুলাই সনদের সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে সরকারের কাছে সুপারিশ জমা দেবো। পাশাপাশি আমরা সরকারকে বলব, যেন কমিশনের এই মেয়াদ কার্যকর থাকা অবস্থাতেই তারা জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন শুরু করে।
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদ সইয়ের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হয়ে সই করতে আহ্বান জানালেও দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। এখন পর্যন্ত অন্তত পাঁচটি দল সুস্পষ্টভাবে জানিয়েছে, তারা এই সনদে সই করবে না।
এদিকে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি জুলাই সনদ সই নিয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে, যদিও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোনে এক গণমাধ্যমকে বলেছেন, এ বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে আগামীকা শুক্রবার পযন্ত অপেক্ষা করতে হবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। তবে এনসিপি সংবাদ সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে ও এটি বাস্তবায়নে আদেশ জারি করা না হলে তারা সনদে নেই করবে না।

জন্মগতভাবে বাইরের কান, কানের নালি ও কানের পর্দা ছাড়াই জন্ম নেওয়া বাংলাদেশের সাত বছর বয়সী এক শিশুর শরীরে সফলভাবে বোন কনডাকশন ইমপ্লান্ট বসিয়েছেন ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপচারের তিন সপ্তাহ পর ইমপ্লান্টের বাহ্যিক অংশ সংযুক্ত করা হলে শিশুটি শুনতে সক্ষম হবে বলে আশা করছ
২ ঘণ্টা আগে
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট পাসের মূল কাজ শেষ হলেও চলতি অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস ও সরকারি বিলের ওপর আলোচনা হতে পারে।
৪ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে— দুপুর ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিল
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বাকি দুটি বই হলো— ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।
১২ ঘণ্টা আগে