সংসদে আসছে উচ্চকক্ষ, নির্বাচন পিআর পদ্ধতিতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৬: ৪০

জুলাই সনদ বাস্তবায়নে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে প্রথমবারের মতো সংসদের উচ্চকক্ষ যাত্রা শুরু করবে, যেখানে সদস্য থাকবেন ১০০ জন। সংসদের নিম্নকক্ষে দেশের প্রচলিত পদ্ধতিতে ভোট নেওয়া হলেও উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হবে সংখ্যানুপাতিক ভোট তথা পিআর পদ্ধতিতে।

এ পদ্ধতিতে নিম্নকক্ষে রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যের সংখ্যা অনুযায়ী উচ্চকক্ষে সদস্য নির্বাচন করা হবে না। বরং নিম্নকক্ষে একেকটি দল যে পরিমাণ ভোট পাবে, সেই ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে তার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান। ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তুলে ধরার সময় উচ্চকক্ষের বিষয়টিও তুলে ধরেন তিনি।

এ দিন সকালে উপদেষ্টা পরিষদ জুলাই সনদ বাস্তবায়নের আদেশে অনুমোদন দেয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সই করেন। প্রধান উপদেষ্টা বলেন, এই আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের গণভোট আয়োজন করা হবে।

জুলাই সনদের যে প্রস্তাবনা নিয়ে গণভোট আয়োজন করা হচ্ছে সেখানেই রয়েছে সংসদে উচ্চকক্ষের কথা। এতে বলা হয়েছে, আগামী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যের এই উচ্চকক্ষ গঠন করা হবে।

অর্থাৎ জুলাই সনদের গণভোটে ফলাফল ‘হ্যাঁ’ এলে আগামী জাতীয় সংসদই পাবে দেশের ইতিহাসের প্রথম উচ্চকক্ষ। এরপর সংবিধান সংশোধন করতে হলে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।

সংসদ নির্বাচনের পর সরকার গঠন হলেই অবশ্য সঙ্গে সঙ্গে উচ্চকক্ষ গঠন করা যাবে না এবার। বরং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া শেষ হলে তারপর যাত্রা শুরু করবে উচ্চকক্ষ।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি হয়েছে তাতে বলা হয়েছে, এ আদে জারির পরপরই রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে না।

জুলাই সনদের গণভোট আর সংসদে উচ্চকক্ষ ও তাতে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ ছিল। বিএনপি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে কথা বলে আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর দাবি ছিল, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে।

এদিকে সংসদে উচ্চকক্ষ প্রবর্তন এবং সেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের শতাংশের অনুপাতে সদস্য নির্বাচনের প্রস্তাবের পক্ষে জোরোলো অবস্থান শুরু থেকেই জানিয়ে আসছে জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলো। তবে বিএনপি শুরুতে বিরোধিতা করে পরে উচ্চকক্ষে রাজি হলেও তাতে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের তীব্র বিরোধিতা করে আসছে।

এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করে। তবে সেখানে গণভোট আয়োজন নিয়ে নির্দিষ্ট কোনে দিনতারিখ ছিল না। পরে সরকার রাজনৈতিক দলগুলোকেই এসব বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সরকারকে জানাতে বলে। রাজনৈতিক দলগুলো এ নিয়ে আলোচনার টেবিলেই বসতে পারেনি।

রাজনৈতিক মহলে গুঞ্জন, বিএনপির জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদের গণভোট আয়োজনের দাবির পাশাপাশি জামায়াতে ইসলামীর সংসদে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি মেনে নেওয়ার মাধ্যমে সরকার ভারসাম্য তৈরির চেষ্টা চালিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

১৫ ঘণ্টা আগে

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১৫ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১৭ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৭ ঘণ্টা আগে