ট্রেন চলাচল বন্ধে ভোগান্তিতে যাত্রীরা, বিকল্প বিআরটিসির বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে ট্রেনের অপেক্ষায় বসে আছেন অনেক যাত্রী।

অনেকেই বলছেন, রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকবে সেটি জানতাম না। স্টেশনে এসে দেখি টিকিট বিক্রি হচ্ছে না। আবার দ্রুত গন্তব্যে যেতে হচ্ছে। সরকারের উচিত দ্রুত এ সমস্যার সমাধান করা।

এদিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

সকাল ৮টা থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছেন নাজনিন সুলতানা নামের এক শিক্ষিকা। জরুরি প্রয়োজনে তিনি ঢাকায় যাওয়ার জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটেছিলেন। তিনি বলেন, অগ্রিম টিকিট কেটে ছিলাম। স্টেশনে এসে দেখি ট্রেন চলাচল বন্ধ। এসব আন্দোলন কারণে সাধারণ জনগণ কেন কষ্ট পাবে?

অগ্রিম টিকিট কেটে বিপাকে পড়েছেন ব্যবসায়ী রহিম উল্লাহ। তিনিও দীর্ঘ সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। পরে বাসে করে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ২৯ জানুয়ারি থেকে পরবর্তী ১০ দিনের টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে রেলওয়ে।

অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটা টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় বলছে, রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেননি। এ কারণে রেলের যাত্রা বাতিল হলে আগে কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে ফেরত দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে।

এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেলরুটে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলস্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেলটিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। এসব স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

৭ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৮ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৯ ঘণ্টা আগে
Advertisement