সাবেক শিক্ষামন্ত্রী-মেয়রসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করেন, তবে বিষয়টি জানাজানি হয় আজ রোববার।

এর আগে, চলতি বছরের ২৮ জানুয়ারি নগরীর ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন বাকলিয়ার মধ্যম চাক্তাই এলাকার বাসিন্দা পিকআপচালক মো. ইলিয়াছ। শুনানি শেষে ৬ ফেব্রুয়ারি ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে। এজাহারে আরও উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন- দক্ষিণ বাকলিয়ার সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, পূর্ব বাকলিয়ার সাবেক কাউন্সিলর হারুন রশিদ হারুন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিন আকতার রুজি, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রণি প্রমুখ।

বাদী মো. ইলিয়াছ অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে তিনি বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে জড়ো হন। সেসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেখানে অবস্থান নেয়। পরে তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটায়। এ সময় ছাত্রলীগ নেতা রিজান চৌধুরী তাকে কিরিচ দিয়ে কোপ দেয়, এতে তার কব্জির রগ কেটে যায়।

বাদী আরও জানান, আহত অবস্থায় তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সুস্থ হয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, তাই তিনি আদালতে মামলা করেন।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১২৭ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৬ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৭ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৮ ঘণ্টা আগে
Advertisement