প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখে যাছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আন্দোলনকারীদের মিছিলটি কারওয়ান বাজার থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাওয়া শুরু করে।

এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় মিছিল থেকে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি মালোশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও।

মালয়েশিয়াগামী এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেনি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

এর আগে সকাল সকাল ৯টা থেকে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন তারা। এসময় তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন কারওয়ান বাজার মোড়ে আটকা পড়ে। এভাবে দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ তারা কারওয়ান বাজার মোড় অবরোধ করে রাখেন। এক পর্যায়ে পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয়।

পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন, উনারা সকাল ৯টা থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা আধা ঘণ্টা আগে তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি, তখন আমরা তাদেরকে অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দে

১৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনের সূচি চূড়ান্ত হবে বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবদের অংশগ্রহণে আন্তমন্ত্রণালয় সভায় পাওয়া মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বানও জানি

১৫ ঘণ্টা আগে

ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

১৫ ঘণ্টা আগে

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement