এনসিপি নেত্রীর কাছে ঘুষ চেয়ে গ্রেপ্তার ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুদক কর্মকর্তা পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর কাছে ঘুষ চাওয়া নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুর্নীতি দমন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুদক। এ নিয়ে রবিবার দুদক একটি সংবাদ সম্মেলনও করে।

দুদকের সংবাদ বিবৃতিতে বলা হয়, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর পোস্টের পর এ নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ, র‍্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুদক জানিয়েছে, চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল এই চক্রটি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম (৪০), মো. তরিকুল ইসলাম (৪০), মো. আতিক (৩৮) ও মো. আবদুল হাই সোহাগ (৩৫)।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট ও বিভিন্ন গণমাধ্যমের আইডি ও ভিজিটিং কার্ড এবং বেশ কয়েকটি সিমকার্ডও জব্দ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১২ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৩ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১৫ ঘণ্টা আগে
Advertisement