ঢাকা-আরিচা মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পোশাক শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন। একারণে বাধ্য হয়েই তারা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্পিনিং মিল কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেন, সরকার গার্মেন্ট সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দিচ্ছেন। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এখানে কারও ইন্ধনে কিছু শ্রমিক এই আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি ও পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক ও শ্রমিক পক্ষ কথা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ। এটি ছিল ব্যাপক ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড সুপিরিয়র রেসপনসেবলিটি রয়েছে। একদম পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। কারণ যখন ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই সংগঠন

১৭ ঘণ্টা আগে

মৌসুমি বায়ু সক্রিয়, দেশজুড়ে আরও ৫ দিন টানা বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব

১৭ ঘণ্টা আগে

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

১৮ ঘণ্টা আগে

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

১৮ ঘণ্টা আগে