গোপালগঞ্জ প্রতিনিধি

শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে বাড়ি ফিরে এক যুবকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গোলকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবক রাব্বি (২৫) গোলকপুর মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে। গৌরীপুর থানা–পুলিশ রাব্বির লাশ উদ্ধার করেছে।
পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের মমিনপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা বিয়ে করেন। রোজিনার পরিবার এ নিয়ে মেনে নেয়নি। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। ১০ দিন পূর্বে অন্তঃসত্ত্বা রোজিনাকে তাঁর বাবা জামাল উদ্দিন জোরপূর্বক নিয়ে যান।
ঘটনার দিন রাব্বির ভগ্নিপতি আতাহার রোজিনাকে আনতে গেলে তাঁকে গালাগালিজ করে ফিরিয়ে দেওয়া। পরে রাব্বি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। তাঁকেও মারধর ও অপমান করে তাড়িয়ে দেয়। খবর পেয়ে রাব্বির মা রোজিনাদের বাড়িতে যান। রাব্বির মাকে রোজিনার বাবা মারধর করে হাত ভেঙে দেন। সেই অপমান সইতে না পেরে রাব্বি বাড়ি ফিরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রাব্বির মা বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে রোজিনাসহ তাঁর বাবার পরিবারের লোকজন পলাতক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবুল বাশার। তিনি সবুজবাগ থানাধীন ৭১ নম্বর মাদারটেক এলাকায় থাকতেন।
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৯ ঘণ্টা আগে