প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথবাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশ-সেনা সদস্যদের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক সাধারণ যুবক। দেখামাত্রই ওই যুবককে সরিয়ে দেন সেনাসদস্যরা। পরে আরও কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায় সেই যুবককে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। তার মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেন নেটিজেনরা।
জানা গেছে, খবর পাওয়া মাত্রই মিন্টো রোডের ডিবি অফিসে গিয়ে ওই যুবককে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকেকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা।
বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই।
সেই ব্যক্তিকে মামা সম্বোধন করে তিনি লেখেন, ‘তার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’
জনতাই শক্তি উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লেখেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। ’
এ উপদেষ্টা হুঁশিয়ারি দেন, ‘গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে।’

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৯ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১ দিন আগে