প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারত ও বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঢাকা সফরে লুসহ মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার (১০ সেপ্টেস্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০-১৬ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন। লু তার সফরে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা প্রচারে সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লু ভারতের দিল্লিতে যাবেন। যেখানে তিনি যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে উন্নয়ন প্রচার সংক্রান্ত সহযোগিতার প্রচার, নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-ভারতের বিজনেস কাউন্সিলের আয়োজিত নারীদের অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত সামিটে ওয়াশিংটনের সহযোগিতার কথা তুলে ধরবেন।
এছাড়া, লু ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা অ্যাফেয়ার্সের মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স জেডিদিয়া পি. রয়াল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমকক্ষদের পাশাপাশি অষ্টম ইউএস-ইন্ডিয়া ২+২ ইন্টারসেশনাল ডায়ালগের সহ-সভাপতিত্ব করবেন।
সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ মার্কিন-ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এবং তার বাইরেও মার্কিন-ভারত সহযোগিতা প্রসারিত করবে।
লুর ঢাকা সফর নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় লু মার্কিন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।
মার্কিন প্রতিনিধিদল অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নে কিভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সেটি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষকরা সরাসরি নির্বাচনে জড়িয়ে পড়লে তার নেতিবাচক প্রভাব পড়ে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ওপর। আর তাই কোনো শিক্ষক যদি জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হতে চান, তবে তাকে অবশ্যই আগে শিক্ষকতার চাকরি ছাড়তে হবে।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।
৫ ঘণ্টা আগে