সুনামগঞ্জে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
দুর্ঘটনার প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় মাছবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় মাছবাহী পিকআপটি। দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত একজনকে কৈতক হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত অন্য দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ওসি শাহ আলম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নিয়ে রাখা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জিয়াউল আহসানের সম্পদের তালিকা করছে দুদক, বাড়িতে অভিযান

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।

১০ ঘণ্টা আগে

করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা সেই রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’

১৩ ঘণ্টা আগে

শরিক দলগুলোর শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে