প্রতিবেদক, রাজনীতি ডটকম

অনলাইন ব্যবস্থায় প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন কমিশনাররা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।
জানা গেছে, প্রক্সি ভোটের ক্ষেত্রে একটি অ্যাপ থাকবে। যেখানে প্রবাসী তার নমিনি ঠিক করে দেবেন। সেই নিমিনি পরবর্তীতে ভোট দিতে পারবেন।
এ বিষয়ে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য কয়েকটি প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রক্সি ভোটিংয়ের বিস্তারিত প্রস্তাব দাখিল করতে বলেছে কমিশন। সেই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন, কেবল প্রাথমিক আলোচনা চলছে। নানান প্রস্তাব পর্যালোচনা করা হবে। এক্সপার্ট ও দলগুলোর মতামত নেওয়া হবে। এখনো বলার মতো কিছু দাঁড়ায়নি।
বর্তমানে ৪০ দেশে বসবাসকারী প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উপায় খুঁজছে ইসি। এক্ষেত্রে কোনো উপায় বের হলে প্রায় দেড় কোটি প্রবাসী সংশ্লিষ্ট দেশে বসেই নিজের ভোট দিতে পারবেন।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১৩ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৬ ঘণ্টা আগে