ডাকসু নির্বাচন ঠেকাতে ককটেল বিস্ফোরণ: ছাত্র অধিকার পরিষদ

ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা, ককটেল বিস্ফোরণের অভিযোগ ছাত্র অধিকার পরিষদের সভাপতির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সোমবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, “গতকাল রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ছয়টি অবিস্ফোরিত ককটেল এবং দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রমাণিত হয়, একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন ঠেকাতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে আতঙ্কিত করতে তারা এসব ঘটাচ্ছে।”

বিন ইয়ামিন আরও বলেন, “পাঁচ আগস্টের ঘটনার পর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়নি। বারবার আশ্বাস দিলেও নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি প্রশাসন।”

তিনি অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ে আবাসন, খাদ্য ও পরিবহনসহ নানা সংকট রয়েছে। ছাত্র সংসদ না থাকায় এসব বিষয়ে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ নেই। ডাকসু থাকলে ২৬৯ জন নির্বাচিত প্রতিনিধি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারতেন।”

ডাকসু নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন ছাত্র অধিকার পরিষদের এই নেতা। “বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই”—এমন দাবিকে তিনি ‘অযৌক্তিক’ আখ্যা দেন।

তিনি আরও বলেন, “যারা নির্বাচন বানচাল করতে চায়, তারাই আতঙ্ক সৃষ্টি করে আগের মতো সিন্ডিকেট কায়দায় ক্ষমতা দখলে রাখতে চায়। কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।”

প্রসঙ্গত, রোববার (১৫ জুন) থেকে ডাকসু নির্বাচন ও তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বোল্টের রেকর্ডে থাবা, ১০০ মিটার স্প্রিন্টে ২ রোবটের বাজিমাত

বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের তৈরি দুটি মানবাকৃতির রোবট। শনিবার বাছাইপর্বে ‘তিয়াংগং আলট্রা’ ৯ দশমিক ৩৯ সেকেন্ডে এবং ‘লাইটনিং’ ৯ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেছে। দুটির সময়ই জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব

৭ ঘণ্টা আগে

সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।

৮ ঘণ্টা আগে

ফের লঘুচাপের আভাস, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্

১০ ঘণ্টা আগে

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ

১০ ঘণ্টা আগে