বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির দলীয় পতাকা

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে ঘোষিত বিএনপির কর্মসূচি-

মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপি'র সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

দিবসটি উপলক্ষে বিএনপি'র উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১৫ ডিসেম্বর বেলা ২টায় আলোচনা সভা করা হবে। ১৬ ডিসেম্বর বিকেলে 'সবার আগে বাংলাদেশ' এর উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবন) কনসার্ট এর আয়োজনও করবে দলটি।

এছাড়াও এদিন ভোরে বিএনপি'র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি'র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিজয় দিবসে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে। অনুরুপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধ নমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল ১৩ ডিসেম্বর রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বর সকাল ৯ টায় বিএনপি'র জাতীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাজারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশবাসীকে কৃতজ্ঞতা জানাল ইসি, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।

১ দিন আগে

শান্তিপূর্ণ-উৎসবমুখর ভোটের জন্য জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হ

২ দিন আগে

উৎসবে শেষ হলো ‘অনিশ্চয়তা’র ভোট, এবার ফলের অপেক্ষা

সব অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত শেষ হলো সেই ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের ভোট গ্রহণ। এখন ভোট গণনার অপেক্ষা, অপেক্ষা জনরায়ে কারা জনপ্রতিনিধি নির্বাচিত হলো তা জানার।

২ দিন আগে

১২টা পর্যন্ত ৩৩% ভোট পড়েছে: ইসি

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে কোথাও কোনো ভোটকেন্দ্র বন্ধ হয়নি।

২ দিন আগে