জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় মো. হাবিব (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৫ বছর বয়সী হাবিব। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো।

নিহত হাবিব তিন বছর আগে ওই শিপইয়ার্ডে ফোরম্যান হিসেবে যোগদান করেন। তিনি জামালপুর সদর উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। পরিবার নিয়ে চট্টগ্রামে থাকতেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন ভর্তি রয়েছেন।

তারা হলেন- জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকত উল্লাহ (২৩) আল-আমিন (২৩) ও মো. আনোয়ার হোসেন (৪৫)।

এর মধ্যে জাহাঙ্গীর আলম ৭০ শতাংশ, আবুল কাশেম ৭০ শতাংশ, বরকত উল্লাহ ৬০ শতাংশ, আল-আমিন ৮০ শতাংশ ও আনোয়ার হোসেন ২৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. তরিকুল ইসলাম।

গত ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন। চিকিৎসার জন্য প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আটজনকে ঢাকায় আনা হয়। এর মধ্যে তিনজন ঢাকায় মারা যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে এইচএসসি শুরু, ফরম পূরণ করেও পরীক্ষায় বসেনি ৩৬%

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১৫ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।

২ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের আইনি বাধা কাটল

আপিল বিভাগের আজকের এই চূড়ান্ত রায়ের ফলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের পথ পুরোপুরি পরিষ্কার হলো।

৩ ঘণ্টা আগে

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ, আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে ব্রাজিল বনাম জাপানের ফুটবল খেলা দেখার সময় স্থানীয় কয়েকজন যুবক বাঁশি বাজিয়ে হইচই করেন। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিব স্থানীয় ব্যবসায়ী মজনুর ছেলে নীরবকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনার পরদিন নীরবের ভাই রিপনের সাথে ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের হ

৩ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

৪ ঘণ্টা আগে