ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরব, ওমান ও কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে সৌদী আরব সফরের কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুক তিনি লিখেছেন, সৌদী আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি।
রিয়াদে আমার সাথে সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিম্নে তার দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
আসিফ নজরুল লিখেছেন, ``সৌদী আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে।
সৌদী আরব সেখানে আকামাবিহীন ভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকুরীদাতাদের দায়দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরীর চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।
ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে।
এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো-আপ করবো। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রনালয়ের বিষয় না, তবু আমি বিমান কর্তৃপক্ষের সাথে দু’একদিনের মধ্যে বসবো।
সবশেষে, আপনাদের বহু মানুষের কাছে সৌদী আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সাথে সৌদী আরবের বড় বড় প্রায় বিশটি চাকুরীদাতা কোম্পানী ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সাথে দুটো মিটিং এর ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখবো। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন``।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৭ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৯ ঘণ্টা আগে