ডেস্ক, রাজনীতি ডটকম

কল্পবিজ্ঞানের গল্প যেন বাস্তবে রূপ নিল দক্ষিণ কোরিয়ায়। প্রযুক্তি আর আধ্যাত্মিকতার এক বিস্ময়কর মেলবন্ধনে দেশটির রাজধানী সিউলের যোগেসা মন্দিরে আত্মপ্রকাশ করেছে ‘গাবি’ নামের এক মানবাকৃতির রোবট। ইতোমধ্যেই তাকে দক্ষিণ কোরিয়ার প্রথম ‘রোবট বৌদ্ধ সন্ন্যাসী’ হিসেবে পরিচয় করানো হয়েছে।
আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত বিশেষ ধর্মীয় উৎসবের আগে গাবির এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বিশ্ব জুড়ে কৌতূহল তৈরি করেছে। ধর্মীয় আচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির এমন ব্যতিক্রমী সংমিশ্রণ দেখে বিস্মিত নেটিজেনরাও।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ১৩০ সেন্টিমিটার উচ্চতার গাবিকে ঐতিহ্যবাহী ধূসর-বাদামি বৌদ্ধ পোশাকে প্রবীণ ভিক্ষুদের সামনে দীক্ষা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এক পর্যায়ে এক সন্ন্যাসী তাকে প্রশ্ন করেন, ‘তুমি কি বৌদ্ধধর্মে নিজেকে উৎসর্গ করবে?’ জবাবে রোবটটির শান্ত কণ্ঠে ভেসে আসে, ‘হ্যাঁ, আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত।’
অনুষ্ঠানে গাবিকে হাত জোড় করে প্রণাম ও মাথা নত করতেও দেখা যায়। পরে তার গলায় পরিয়ে দেওয়া হয় ১০৮ দানার পবিত্র জপমালা। তবে প্রচলিত ধূপ দহন আচার অনুসরণ না করে প্রতীকীভাবে তাকে দেওয়া হয় বিশেষ একটি স্টিকার।
বৌদ্ধ সংগঠন ‘যোগেসা অর্ডার’ জানিয়েছে, ‘গাবি’ নামটি এসেছে গৌতম বুদ্ধের শৈশব নাম সিদ্ধার্থ এবং কোরিয়ান ভাষায় করুণার ধারণা থেকে। সংগঠনটির সংস্কৃতি বিষয়ক ভিক্ষু ভেনারেবল সিয়ং ওয়নের ভাষ্য, সহজে উচ্চারণযোগ্য এবং বিশ্বব্যাপী বুদ্ধের করুণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই নাম নির্বাচন করা হয়েছে।
তার মতে, মানুষ ও রোবটের সহাবস্থান কেমন হতে পারে— এটি তারই একটি প্রাথমিক পরীক্ষা। এখন বিষয়টি অদ্ভুত মনে হলেও ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সমাজ কীভাবে মানিয়ে নেবে, সেই বাস্তবতারই ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসবেও অন্যান্য রোবটের সঙ্গে অংশ নেবে গাবি।
বিশ্লেষকদের মতে, যোগেসা মন্দিরের এই আয়োজন শুধু একটি প্রযুক্তি প্রদর্শনী নয়; বরং এটি ভবিষ্যতের সেই পৃথিবীর ইঙ্গিত, যেখানে ধর্মীয় অনুশীলনেও জায়গা করে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বিশ্ব জুড়ে বিভিন্ন শিল্পখাতেও দ্রুত বাড়ছে মানবাকৃতির রোবটের ব্যবহার। জাপান এয়ারলাইনস ইতোমধ্যে লাগেজ ও কার্গো পরিবহনে পরীক্ষামূলকভাবে এআইচালিত রোবট ব্যবহার করছে। প্রযুক্তি জায়ান্টগুলোও রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়িয়েছে।
সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট মেটা মানবাকৃতির রোবট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে রোবটিক্স স্টার্টআপ ‘অ্যাসিওরড রোবট ইন্টেলিজেন্সে’র সঙ্গে নিজেদের সঙ্গে যুক্ত করেছে। অ্যাসিওরড রোবট ইন্টেলিজেন্স মুলত ফিজিক্যাল আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (AGI) তৈরির লক্ষ্যে কাজ করছিল।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আব
১ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখতে চায় না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।
২ ঘণ্টা আগে