ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকেট লটারির সেপ্টেম্বর মাসের ড্র’তে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্যে জুটেছে গ্র্যান্ড প্রাইজ দুই কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাম ৬৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি।
শুক্রবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে এ ড্র অনুষ্ঠিত হয়েছে। খালিজ টাইমসের ব্রেকিং নিউজে শুক্রবার রাতে এ তথ্য প্রকাশিত হয়। তবে ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গ্র্যান্ড প্রাইজ ছাড়াও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের আরও চারজন অংশগ্রহণকারী জিতেছেন জন প্রতি ৫০ হাজার দিরহাম করে। তারা বাংলাদেশি মুদ্রায় পাবেন ১৬ লাখ টাকারও বেশি।
এ ছাড়া বাংলাদেশের এক প্রবাসী, যিনি বর্তমানে শারজাহতে বসবাস করছেন, তিনি একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি পেয়েছেন লটারিতে।
এ ছাড়া ‘বিগ উইন কনটেস্টে’ (স্পিন দ্য হুইল) ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী যথাক্রমে এক লাখ ৫০ হাজার, এক লাখ ১০ হাজার ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।
বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর মাসের প্রমোশনে থাকছে দুই কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ। এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৩ নভেম্বরের লাইভ ড্র’তে।
এ ছাড়া সাপ্তাহিকভাবে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেট স্বর্ণের ২৫০ গ্রাম বার।
এর আগে গত আগস্টে আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র লটারিতে দুই কোটি দিরহাম জিতেছিলেন সবুজ নামে প্রবাসী এক বাংলাদেশি। তিনি দুবাইয়ে থাকেন।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে