হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে: সারজিস আলম

নীলফামারী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে। এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকারপ্রধানের হয়নি। আগামীতেও এমন ঘটনার অবতারণা বাংলাদেশের মাটিতে হবে না।

তিনি বলেন, এতোদিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস। বিজয় দিবসে শুধুমাত্র দুটি গান বাজতো, যা আপনারা সবাই জানেন। বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান ও রাষ্ট্র কারো কোনো একক দল, ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ মনে করেছিল। গত ১৬ বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারিনি। যারাই এসবের বিপক্ষে কথা বলেছেন তাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এমন কি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে মহান বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের উদ্যোগে এ মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অনেকের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রেদোয়ান ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের সদস্য জাবেদ আত্তারীর সভাপতিত্বে এসময় মঞ্চে সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, ছাত্র-জনতার অভ্যুত্থানে সৈয়দপুরের নিহত সাজ্জাদ হোসেনের বাবা মাওলানা মো. আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার আমির মো. শরফুদ্দিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

গত ১৫ ডিসেম্বর গুম কমিশনের একটি রিপোর্ট এসেছে, সেখানে বলা হয়েছে যারা খুনি হাসিনা রেজিমের বিরোধিতা করেছেন, তাদের তাদের গুম করা হয়েছে। টর্চার সেলে নিয়ে নির্যাতনের মাধ্যমে খুন করা হতো। তারপর যখন ট্রেন আসে, তখন নির্জন জায়গায় নিয়ে রেললাইনের ওপর দেহ রেখে দেহ ছিন্নবিচ্ছিন্ন করা হতো। পরে সেটিকে দুর্ঘটনা হিসেবে দেখানো হতো। এমন অসংখ্য মানুষকে নির্যাতনের ঘটনা ওই রিপোর্টে উঠে এসেছে, যোগ করেন সারজিস।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের দোসর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। তাই দেশের জনগণ এক বিন্দু রক্ত থাকতে ভারতের সব ষড়যন্ত্র প্রতিহত করে যাবে। আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন ও দীর্ঘ সময়ের। ভারতের তাবেদারি বাংলাদেশের জনগণ করে না এবং আগামীতেও করবে না।

সৈয়দপুর শহরে বসবাসরত উর্দুভাষীরা (বিহারী) দুর্দশাগ্রস্তভাবে জীবনযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের আবাসন সমস্যাসহ সব সমস্যা সমাধানে প্রয়োজনে সব উপদেষ্টার সঙ্গে কথা বলব।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

৭ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৮ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৯ ঘণ্টা আগে