কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ধানচাষের জমিতে ছিটকে পড়ে। এতে দুই গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উত্তর হারবাংয়ে আরএফএল কারখানাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মাহবুবুল হক ভূইয়া জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি আরো জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই চালক ও এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৯ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
২০ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১ দিন আগে